জাতীয়

তৃতীয় দিনে দুপুর পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন ৪৭ জন

জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে আরও ৪৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) শুনানি করে তাদের প্রার্থিতা ফিরিয়ে দেন।

 

এদিন ১শ জনের শুনানি সম্পন্ন করবে কমিশন।

সংস্থাটির আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর আড়াই পর্যন্ত শুনানিতে ৪৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ২৭ জনের এবং পেন্ডিং আছে ৩ জনের আপিল আবেদন। গত দু'দিনে ১০৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, ৭৩ জনের আপিল নামঞ্জুর হয়েছে। আর ১৮টি আবেদনের কোনো সিদ্ধান্ত হয়নি।

 

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, তিনশ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।

 

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। এরপর ১৮ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।



সম্পর্কিত খবর