জাতীয়

দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব

সদর দপ্তর লজিস্টিকস এরিয়া এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব এর প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান বৃহস্পতিবার বাউনিয়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজের দরিদ্র ও শীতার্ত ২২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। আইএসপিআর

প্রধান অতিথি ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

WhatsApp Image 2025-01-02 at 14.42.27_72c4cc58

এছাড়াও, এ ধরণের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সকল সদস্যদের তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উক্ত ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী; প্রয়াস এর সহকারী পৃষ্ঠপোষক; চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী; সেপকস, ঢাকা অঞ্চলের সভানেত্রী; সামরিক কর্মকর্তাগণ; অন্যান্য পদবির সেনাসদস্যগণ; বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বায়ান্ন/একে

 



সম্পর্কিত খবর