দেশের খবর

দুস্ত অসহায়দের চিকিৎসা সেবায় নিয়োজিত মাটিরাঙা সেনা জোন

 
 
খাগড়াছড়ির মাটিরাঙা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সেনা জোনের উদ্যােগে দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও অসহায় পাহাড়ি জনগণের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 
 
রবিবার (৫ অক্টোবর) পৌরসভার কাঠাল বাগান এলাকায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
 
 এলাকার দু:স্থ, অসহায়, মানুষের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প কর্মসূচীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি জি।
 
এছাড়াও, মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার মেজর মো: মুঈদ-উল করিম চৌধুরী, এএমসি, ২৪২জন জন পাহাড়ি বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
 
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্ণেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে পিছিয়ে পড়া সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
 


সম্পর্কিত খবর