দেশের খবর

দেবীগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

 
 
পঞ্চগড়ের দেবীগঞ্জে পালিত হল আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস। সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ শ্লোগান দিয়ে পালিত হলো আন্তজার্তিক দূর্যোগ প্রশমন দিবস।
 
দিবসটি উৎযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেখানো হয়।
১৩ অক্টোবর সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এসব কর্মকান্ড পালিত হয়।
দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আযোজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। 
মাহমুদুল হাসান বলেন, দূর্যোগ প্রশমন দিবসটি উপলক্ষে আজকে যে আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল শেখানো হল সেসব কৌশলগুলো বাড়ির আশেপাশে সবাইকে শেখাবে। অসাবধানতার কারনেই আগুন লাগে। বেশির ভাগ ক্ষেত্রে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে বেশি। 
দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের
ষ্টেশন অফিসার রাজিব ভূইয়া দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ভূমিকান্ড ও অগ্নিকান্ডের সময় কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় সেসব বিষয় নিয়ে দিকনির্দশনা দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল শেখান শিক্ষার্থীদের। 
এসময় দেবীগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহ মুহাম্মদ আমিন আহসান, দেবীগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারিরা এসময় উপস্থিত ছিলেন। 
 


সম্পর্কিত খবর