জাতীয়

দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া, স্বাগত জানালেন লাখো নেতাকর্মী

লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি (এয়ার অ্যাম্বুলেন্স) রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

এর আগে সোমবার বাংলাদেশে সময় সোমবার সন্ধ্যা সাতটার পর  লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমান বন্দরের উদ্দেশে রওনা করেন সাবেক প্রধানমন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে ড্রাইভ করে মাকে বিমানবন্দরে নিয়ে যান। সেখানে তিনি ও তার মেয়ে জাইমা রহমান বিদায় জানান বেগম খালেদা জিয়াকে। 

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি ৮ জানুয়ারি লন্ডনে যান। সেই বিশেষ বিমানেই আবার লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী।

বেগম খালেদা জিয়া এই মুহুর্তে কেমন আছেন জানতে চাইলে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগের চাইতে ভালো আছেন। 

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তাঁর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

বায়ান্ন/এসবি

 

 

 



সম্পর্কিত খবর