ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ “কম্পিউটার ও নেটওয়ার্কিং” বিষয়ক প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র ও ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আমির আলী।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিস কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছালাহ উদ্দিন ভুইয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের এই উদ্যোগ তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে প্রশিক্ষণ সনদ ও ভাতা প্রদান করা হয়।