দেশের খবর

নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন: ইসি আলমগীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন, এই নির্বাচনে বিদেশী কোন কোন দেশ থেকে কারা পর্যবেক্ষক হিসেবে আসবে, তাদের তালিকা নির্বাচন কমিশন হাতে পেয়েছেন বলেও জানিয়েছেন নির্বাচন  কমিশনার (ইসি) মোঃ আলমগীর।
 
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে মাদারীপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রির্টানিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষকারীবাহিনীর সাথে মতবিনিমিয় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
নির্বাচন কমিশনার মোঃ আলমগীর আরোও বলেন, ভোটার তালিকা ও ভোটকেন্দ্র প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম ঠিক করা হয়েছে। এমনকি রির্টানিং কর্মকর্তাদের প্রশিক্ষণও হয়ে গেছে। বিভিন্ন জেলায় যারা রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবে ও আইনশৃঙ্খলা রক্ষকারীবাহিনী রয়েছে তাদের সাথে মতবিনিমিয় হচ্ছে। যাতে সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। আচরনবিধিমালা প্রতিপালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। পূর্বের জাতীয় নির্বাচনে যেহেতু সেনাবাহিনী মোতায়েত ছিল, সেহেতু এবারের জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভবনা রয়েছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, সেইভাবে প্রস্তুতি নিচ্ছে কমিশন।
 
বিএনপি নির্বাচন না আসে সেক্ষেত্রে বর্হিঃবিশ্বের কোন চাপ নেইনউল্লেখ করে কমিশনার আরোও বলেন, নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে, সেটা দলের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অন্যএকজনকে চাপিয়ে দিতে পারে না। বাস্তবতার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার আলোকে বলা যায়, একটি নির্বাচনে সব ধরনের রাজনৈতিক দল অংশ নেয় না। নির্বাচনে অংশ নিতে বিএনপিকে আহবান করা হচ্ছে। এখনো বলা হচ্ছে। শুধু বিএনপিকে একাই নয়, ৪৪টি রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আহবান করেছে কমিশন। বিএনপিকে এখনো আহবান করা হচ্ছে নির্বাচনে অংশ নিতে। যদি বিএনপি নির্বাচনে আসতে চায়, তাহলে নির্বাচন পিছিয়ে দেয়া হতে পারে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেটায় রাজি আছে। 
 
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান, মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, বিজিবি’র মেজর আবরার, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মুহতাসিম রসুল, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ, কালকিনি থানা অফিসার নাজমুল হাসান, কালকিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু ইউসুফ সহ ৫টি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি রির্টানিং কর্মকর্তারা।


সম্পর্কিত খবর