খেলাধুলা

নেইমারের অবসর নিয়ে নতুন তথ্য

ক্যারিয়ারজুড়ে একের পর এক চোটের থাবায় বিপর্যস্ত হয়ে ওঠেছিল নেইমার জুনিয়রের মনোবল। প্যারিস থেকে আল হিলাল, সেখান থেকে সান্তোস চোট যেন পিছুই ছাড়ছিল না ব্রাজিলিয়ান মহাতারকার। সবশেষ হাঁটুর চোটের পর নাকি অবসরের কথাও ভেবেছিলেন এই ফুটবলার। 

 

ব্রাজিলের হয়ে খেলার সময় ২০২৩ সালের অক্টোবরে এসিএল ও মেনিস্কাসের চোট পান নেইমার।

 

 

এরপর থেকে আর কখনোই পুরোপুরি ফিট ছিলেন না এই তারকা। 

আল হিলালে চোটের থাবায় নিজেকে যখন হারিয়ে খুঁজছেন, তখন সব ঠিক করে বিশ্বকাপের পথে যেতে ফিরেছিলেন শৈশবের ক্লাব সান্তোসে। এখানে এসেও মুক্ত হতে পারেননি চোটের হানা থেকে। 

 

শেষ পর্যন্ত চোট নিয়েই সান্তোসকে অবনমন থেকে রক্ষা করেন তিনি।

 

 

এসমই ভেবেছিলেন অবসরে যাওয়ার কথা। 

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র বলেন, “মেনিস্কাসে চোট পায় নেইমার, আমরা তার সঙ্গে কথা বলার আগেই গণমাধ্যমে ওই খবর ফাঁস হয়ে যায়। তখন তার মাথা কাজ করছিল না। এতকিছু সামলানো কঠিন হয়ে যায়।

 



সম্পর্কিত খবর