চট্টগ্রাম প্রতিদিন

নোয়াখালীর সুবর্ণচরে ইউনিয়ন যুবদলের যুব সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের জাহাজমারা ইউনিয়ন শাখার নেতা-কর্মীদের নিয়ে সংগঠনকে গতিশীল করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় ১ নং চরজব্বর ইউনিয়নের চেওয়াখালী বাজারে এই যুব সমাবেশের আয়োজন করে জাহাজমারা ইউনিয়ন যুবদল।

 

জাহাজমারা ইউনিয়ন যুবদলের সভাপতি আইয়ুব আলী পাঠান-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী মন্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ম আহবায়ক এমএ আজিজ এবং সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী।

 

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ সিদ্দিকী সৈকত, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী হাসান মোঃ তারেক, সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান, ছাত্র নেতা ছাালা উদ্দিন সাকা, তানভির আহমেদ পলক, নুরুল আমিন শামীমসহ উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মীরা।

 

বক্তারা আগামী সংসদ নির্বাচনে সদর-সুবর্ণচর নোয়াখালী-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোঃ শাহজাহানের ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।



সম্পর্কিত খবর