দেশের খবর

নড়াইলে সরিষা সূর্য্যমুখী ও তিল চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্বকরণ সভা

সরিষা, সূর্য্যমুখী, তিলসহ তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে উদ্বুদ্বকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে এ উদ্বুদ্বকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়।  

 

বিশেষ অতিথি ছিলেন-তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (খুলনাঞ্চল) মনিটরিং অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথ, উপ-সহকারী কৃষি অফিসার মনিরুজ্জামানসহ অনেকে।

 

বক্তারা বলেন, ভোজ্যতেলের আমদানি ব্যয় কমানোর জন্য সরিষা, সূর্য্যমুখী, তিলসহ তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে এ উদ্বুদ্বকরণ সভার আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য উন্নত ও লাগসই প্রযুক্তি ব্যবহার করে অল্প জমিতে বেশি ফসল উৎপাদন করা। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী-এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য চাষাবাদ যোগ্য জমিসহ পতিত জমিতে সরিষা, সূর্য্যমুখী ও তিলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কারিগরি এবং উপকরণ সহায়তা দেয়া হচ্ছে।



সম্পর্কিত খবর