নড়াইল গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী প্রশান্ত কুমার কুণ্ডুকে বদলিজনিত সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। ঠিকাদারদের আয়োজনে রোববার (৩০ আগস্ট) বিকেলে গণপূর্ত কার্যালয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
জ্যেষ্ঠ ঠিকাদার ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর সভাপতি জাকারিয়া খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী প্রশান্ত কুমার কুণ্ডু, মেসার্স হাসিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম এম কামরুজ্জামান কামরুল, ঠিকাদার মোস্তাফিজুর রহমান, ঠিকাদার সাগর হোসেন, শাহজাহান সিদ্দিক টিটো, সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল ও আলমগীর হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেসার্স হাসিব এন্টারপ্রাইজের তরুণ পরিচালক এম এম হাসিবুজ্জামান হাসিব ও এম এম হাসানুজ্জামান হাসান।
অনুষ্ঠানে মেসার্স হাসিব এন্টারপ্রাইজসহ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ি প্রকৌশলীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
বক্তারা বলেন, উপবিভাগীয় প্রকৌশলী প্রশান্ত কুমার কুণ্ডু একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। কাজের ক্ষেত্রে তিনি সর্বদা ভালো পরামর্শ ও সহযোগিতা প্রদান করতেন। তাকে নড়াইল থেকে বিদায় জানাতে আমাদের কষ্ট হচ্ছে; তবে দাপ্তরিক প্রয়োজনে তাকে যশোর জেলায় যোগ দিতে হচ্ছে।