রংপুর

পঞ্চগড়ে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: অর্থনৈতিক শক্তি হবে নার্সিং সেবা’—এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) পঞ্চগড় জেলা শাখা প্রতি বছরের ন্যায় এবারও এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

রোববার (১২ মে) দিবসটি উদযাপন উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম। আধুনিক সদর হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক আমেনা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আমির হোসেন, সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. আমির হোসেন ও জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেশিয়া) ডা. মুনসুর আলম।

 

আলোচনা সভায় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ অন্যান্য নার্সিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর