জাতীয়

পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। রোববার (১৯ জানুয়ারি) এ কেন্দ্রের উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করেছে কর্তৃপক্ষ। নানা প্রতিকূলতা কাটিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে পারায় উচ্ছসিত বিদ্যুৎ প্লান্টের কর্মকর্তা-কর্মচারীরা।

১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্ববধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, পর্যায়ক্রমে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে। চলতি বছরের মার্চে দ্বিতীয় ইউনিট(৬৬০ মেগাওয়াট) থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে দ্রুত গতিতে কাজ চলমান রয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর