খাগড়াছড়ির পানছড়িতে (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী।
সোমবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে এ অভিযান চালানো হয়।
এসময় আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি।
সেনাবাহিনীর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে অভিযান পরিচালনা করে। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।আস্তানা থেকে তাদের ব্যবহারিত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
পার্বত্য এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে সর্দায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী।