বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা আমরা বিক্রি করে দিবো? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করবো?
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের লংমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, আত্মশক্তি, বীরত্ব- এটা দিল্লীর শাসকরা বুঝতে পারেনি উল্লেখ করে রিজভী বলেন, আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী তারা মনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছিলে। আজকে ভারতের শাসকগোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত। অথচ ভারত গণতান্ত্রিক দেশ।
প্রসঙ্গত, ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশন অফিসে হামলা, জাতীয় পতাকা অবমাননা ওসাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রেও প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই লংমার্চ করছে।
বায়ান্ন/এসএ