চট্টগ্রাম প্রতিদিন

পোমরা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি সামশুন নাহার, সম্পাদক মাহমুদা বেগম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পোমরা ইউনিয়ন যুব মহিলালীগে সামশুন নাহারকে সভাপতি ও মাহমুদা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলালীগের আহবায়ক এড.এম.রাহিলা চৌধুরী রেখা ও সিনিয়র যুগ্ন- আহবায়ক মৌসুমী আক্তারের যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
 
সাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি উপজেলা যুব মহিলা লীগ বরাবর জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
 
একইদিন বিকাল ৪টায় পোমরা ইউনিয়ন পরিষদ হল রুমে রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে পোমরা ইউনিয়ন যুব মহিলা লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সভায় উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক এড.এম.রাহিলা চৌধুরী রেখার সভাপতিত্বে পোমরা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আসিফুল করিম সাব্বুর সঞ্চালনায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পোমরা ইউপি চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দুল আলম তালুকদার,সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মাস্টার,প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার আজিজ,উপজেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক মৌসুমী আক্তার,পোমরা ইউনিয়ন যুবলীগ সভাপতি মহিন উদ্দিন, আমির হামজা, আবু তাহের প্রমুখ।
 
আরো উপস্থিত ছিলেন, এস.এম.শাহাজাহান, এম ইউসুফ খান , মোহাম্মদ সোহেল, ইয়াসিন, রুবেল, ফোরকান, জনি, মোহাম্মদ সোহেল, পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম,সহ সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক জয় রাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
 
 
 


সম্পর্কিত খবর