রাজনীতি

ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ, এ ঐক্যটা হতে হবে সুদৃঢ় এবং ইস্পাত কঠিন-- শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের মানবিক ও সামাজিক দিক আছে। আমরা সে মানবিকতাকে প্রাধান্য দিয়ে এখানে উপস্থিত হয়েছি। এ দায়িত্ব থেকে আমি মনে করি দেশ রক্ষায় সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।’
 
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে দূর্ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবর জেয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
 
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশটা বিনির্মাণ করতে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, যার যার আদর্শিক রাজনীতি থাকতে পারে কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। এ ঐক্যটা হতে হবে সুদৃঢ় এবং ইস্পাত কঠিন। গণতন্ত্রের ভীতটাকে যদি শক্তিশালী করতে চাই, তাহলে ঐক্যটাকে এগিয়ে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য নির্বাচন জরুরি।
 
তিনি বলেন, ‘এটি দুর্ঘটনা হলেও সরকারে দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হলেও তার পরামর্শে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়াবো। এসময় আরো উপস্হিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। 
 


সম্পর্কিত খবর