তফসিল ঘোষণার পর বগুড়ায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সড়ক মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যানে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। অপর দিকে অবরোধকারীদের বিরুদ্ধে আওয়ামীলীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো অবরোধ বিরোধী শান্তি মিছিল করেছে। তারা বিএনপি-জামায়াতের যে অপতৎপরতা রুখে দাড়ানোর আহবান জানিয়েছেন।
বুধবার দিবাগত রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের ফুলদীঘি এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিভিয়ে ফেলে।
এছাড়া শহরের সাতমাথা, এসপি বাংলো, ডিসি বাংলো’র সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে শহরে আতঙ্গ ছড়িয়ে পড়ে।
অন্যদিকে বিএনপি-জামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠন গুলো বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনের তফসিল ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে।
বিএনপি-জামায়াতের ৫ম দফা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন ঢিলেঢালাভাবে চলছে। শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দোকান পাট খোলা রয়েছে। সড়ক মহাসড়কে ট্রাক,কাভার্ডভ্যান বিভিন্ন ধরণের যানবাহন চলাচল কছে।
বগুড়া শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং সড়ক মহাসড়কে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। তবে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।