দেশের খবর

বাঁশখালীতে বালু উত্তোলনের সময় একজনকে আটক, ৫০ হাজার টাকা জরিমানা

বাঁশখালীতে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় মোহাম্মদ বাহাদুর (২৫) নামে একজনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি বালু বহনে জড়িত ডেম্পার জব্দ করা হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জসিম উদ্দিনের নেতৃত্বে উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী ডলমপীরের মাজার সংলগ্ন এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

আটক বাহাদুর সাধনপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের মোহাম্মদ সিকান্দারের ছেলে। এসময় ১৮ বছরের কম বয়সি রাশেদুল ইসলাম নামে একজনকে মুসলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার দুপুরে কালীপুরের ওই স্থানে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পায় উপজেলা প্রশাসন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো: জসিম উদ্দিনের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালতের টিম। এসময় সঙ্গীয় ফোর্স ও আনসার সদস্যদের সহায়তায় বালু উত্তোলন কাজে জড়িত বাহাদুরকে আটক করা হয়। তার স্বীকারোক্তি ও দোষ স্বীকারের ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধনী ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তার সাথে থাকা ১৮ বছরের কম বয়সী রাশেদুল ইসলাম নামে একজনকে ভবিষ্যতে এ ধরনের কাজে না জড়ানোর শর্তে মুসলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়।

 

###



সম্পর্কিত খবর