চট্টগ্রাম প্রতিদিন

বাংলাবাজার সড়কে অবৈধ ভাসমান বাজারের চাঁদা আদায়কারী মানিক গ্রেপ্তার

বাংলা বাজার এলাকায়  সড়ক ও ফুটপাত দখল করে ভাসমান বাজারসহ ভ্যান গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে একাধিক মামলার অভিযুক্ত আসামী মানিককে অবশেষে গ্রেপ্তার করলেন বায়েজিদ থানা পুলিশ।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরেই চলে আসছে বাংলাবাজার সড়কের উপর অবৈধভাবে বসানো ভ্যানগাড়ির বাজার। চলাচলের যানবাহনের জ্যাম, জনসাধারণ, ছাত্রছাত্রিরা নিরাপত্তায় বাসায় ফেরা, ইন্ডাষ্ট্রীর লোড আনলোডের গাড়িগুলোর নির্বিঘ্নে আসা যাওয়া, রোগীরা সময়েই জ্যাম পেরিয়ে কাঙ্খিত স্থানে যাওয়া চরম ভোগান্তি হলেও স্থায়ী কোন সমাধান হচ্ছেনা।

 জানা যায়, সড়ক দখল করেই অবৈধ দোকানিরা ব্যবসা করছে, তাদের অসহায় হালের দোহাই দিয়ে বাজার বানিয়ে চাঁদা নিচ্ছে মধ্যস্বত্ব ভোগীরা। পুলিশ আসলে এরা ভ্যানগাড়িসহ  ঝুকি নিয়ে বিভিন্ন দিকে ছুটতে থাকে, ৫ থেকে ১০ মিনিট পর পুলিশ চলে গেলে অবৈধ দোকানীরা আবার ফিরে আসে। পুলিশ ও অবৈধ দোকানিদের এই ইদুর দৌড় চলে পুরো সপ্তাহ ও মাসজুড়ে। থানা পুলিশের টইল গাড়িও থাকে প্রায় সময় বাজারে। তবুও স্থায়ী কোন সমাধান নেই।  নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ব্যস্ততম সড়ক শেরশা-ফৌজদারহাট লিংকরোড ও তার পাশঘেষে টেক্সটাইলের দিকে যাওয়া সড়কের উপর অবৈধ প্রভাব খাটিয়ে গড়ে উঠেছে প্রায় ১০০টি ভাসমান দোকানের বাংলাবাজার। আর এসব দোকান থেকে চাঁদা তুলতেন অনেক মামলার আসামী সোর্স মানিক। অবশেষে সেই সোর্স মানিককে গ্রেফতার করলেন বায়েজিদ থানা পুলিশ।

মানিক পুলিশের হাতে গ্রেফতার হলে এলাকার সাধারন জনগণ উচ্ছাস প্রকাশ করেছেন। আবার কয়েকজন সড়কে অবৈধ বাজার উচ্ছেদের ব্যাপারে সন্দেহ করে বলেন, মানিক গ্রেফতার হলেও বাংলাবাজার অবৈধ ভাসমান দোকানীদের উচ্ছেদ হবেনা। কারণ এক মানিক চলে গেলে আরো মানিক সৃষ্টি হবে এখান থেকে সুবিধা নেয়ার জন্য। তাই জনগণ সড়ক দখলের এই ভোগান্তি থেকে মুক্ত হতে পারবেনা। তবে থানা পুলিশ ও সিটি কর্পোরেশনের ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আন্তরিক হলেই আমরা এই অবৈধ ভাসমান দোকানীদের দখলের ভোগান্তি মুক্ত হবো।

মানিকের গ্রেপ্তারের বিষয়ে জানতে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা সোর্স মানিক গ্রেপ্তারের বিষয়ে সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, সে অনেক মামলার আসামী। তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে।



সম্পর্কিত খবর