চট্টগ্রাম প্রতিদিন

বান্দরবানে ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী আটক

 
 
বান্দরবানে আট মাদক মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক ব্যবসায় তার সিন্ডিকেটের আরো ৭ সদস্যকে আটক করে ২ এপিবিএন।
 
শনিবার (১১ মার্চ) ভোরে বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ড বালাঘাটা বাজার মৌলভীবাড়ীর ফার্নিচারের গোডাউন ঘর হতে তাকে গ্রেফতার করা হয়।
 
২ এপিবিএন এর প্রেস বার্তায় জানানো হয়, আক্তার হোসেন কাছ হতে তিন শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়। এ সময় তার মাদক বিক্রয়ের কাজে সহযোগীতার দায়ে আরো সাত জন সহযোগীকে আটক করে ২ এপিবিএন।
 
এ বিষয়ে ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)আলী আহমেদ খান বলেন, পার্বত্য বান্দরবানে মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ টিম কাজ করছে।গ্রেফতার কৃত চিহ্নিত মাদক ব্যবসায়িদের আইনের আওতায় আনতে আগামীতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
 
গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইনে মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
 


সম্পর্কিত খবর