চট্টগ্রাম প্রতিদিন

বান্দরবানে ব্যবসায়ী ফয়সাল আহমেদকে অপহরণের অভিযোগ

বান্দরবানে ফয়সাল আহমেদ নামে বান্দরবান বাজারের এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (১৬ জুন) রাত ৮টা ৩০ মিনিটে অপহরণের ঘটনা ঘটে। অপহৃত ফয়সালের বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ফোর স্টার মার্কেটে একটি বিকাশ এজেন্টের দোকান রয়েছে। তিনি জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বলেও জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে ফয়সাল তার দোকানের কর্মচারীকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানান, পাঁচজন পাহাড়ি যুবক তাকে ধরে লেমুঝিরি এলাকায় নিয়ে যাচ্ছে। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের আশঙ্কা, পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করে থাকতে পারে।

 

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, "বান্দরবান বাজারের এক ব্যবসায়ী অপহরণের খবর পেয়েছি, তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।



সম্পর্কিত খবর