দেশের খবর

বামনায় জনতার হাতে অস্ত্রসহ ১ ডাকাত আটক

বরগুনার বামনায় অস্ত্রসহ ১ ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে একটি দেশীও তৈরী পাইপগান উদ্ধার করা হয়। 

ঘটনা সূত্রে জানা যায় (১৯ নভেম্বর) রবিবার রাত অনুমান ২ ঘটিকার সময় মোঃ হানিফ হাওলাদার, পিতা-মৃত একরাম আলী হাওলাদার, গ্রাম পূর্ব বলইবুনিয়া, থানা-বামনা, জেলা-বরগুনা এর এক তলা বিল্ডিং এর পাশে থাকা একটি রেন্ট্রি গাছ বেয়ে ছাদে উঠে সিঁড়ির মাধ্যমে রুমের খোলা দরজা দিয়ে ০৪/০৫ জন ডাকাত বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে। বাহিরে পাহাড়ায় ০৪/০৫ জন ডাকাত অবস্থান করে। পাশ্ববর্তী ঘরের লোকজন বাহিরে থাকা ০৪/০৫ জন ডাকাতের পায়চারী দেখে আশ পাশের লোকজন খবর দিলে তাহারা বাহিরে বের হয়ে ডাক চিৎকার শুরু করলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হতে থাকে।  এরই মধ্যে থানা এলাকায় টহলরত পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসিলে স্থানীয় লোকজন মোঃ আব্দুল মালেক (৫২), পিতা-মৃত সেকান্দার হাওলাদার, গ্রাম মহিষকান্দি, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠি নামে একজন ডাকাতকে একটি দেশীও তৈরী পাইপগানসহ আটক করে এবং তাহার সহযোগী অন্যান্য ডাকাতরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। মালেক ডাকাতকে আটক করার সময় স্থানীয়  উত্তেজিত জনতা তাদের নিজ নিজ হাতে থাকা  লাঠিসোটা ও দাও দিয়া এলোপাথারী আঘাত করলে তাহার বাম কান, বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা জখম প্রাপ্ত হয়।  তাহার অবস্থা আশংকাজনক দেখে দ্রুত স্থানীয় ইউপি ও গ্রাম পুলিশসহ বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীণ রাখে। পরবর্তীতে সোবমবার সকালে ডাকাতকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীণ। 



সম্পর্কিত খবর