গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।
তাৎক্ষণিকভাবে হতাহাতদের নাম-পরিচায় জানা যায়নি। তবে নিহতরা প্রাইভেট কারের যাত্রী ছিল বলে জানা গেছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবগাতি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। আর বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রাইভেট কারের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হয়েছেন বাস ও প্রাইভেট কারের ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতাল নেওয়া হয়। পরে তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।