জাতীয়

বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ পাম্প চালু রাখার অনুরোধ

আসন্ন  গ্রীষ্ম ও সেচ মৌসুম এবং চলতি পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ পাম্প চালু রাখার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (১৭ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এই অনুরোধ জানানো হয়।

এতে  বলা হয়, এসি’র তাপমাত্রা ২৫ ডিগ্রী সেলসিয়াস বা তার উপরে রাখুন, অতিরিক্ত বাতি ব্যবহার ও আলোকসজ্জা পরিহার করুন।

এছাড়া  যে কোনো অভিযোগ বা তথ্যের জন্য ১৬৯৯৯ এ যোগাযোগ করার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বায়ান্ন/আরএইচ/পিএইচ



সম্পর্কিত খবর