খবর প্রতিদিন

বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের অভিষেক সম্পন্ন

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলার বিয়ানীবাজার পৌর শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার বাদ জুম্মা স্থানীয় জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

পৌর শাখার সভাপতি মুহাম্মদ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্বশীল ও সদস্যদেরকে শপথ গ্রহণ করান উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি হাফিজ আব্দুল্লাহ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল হাসান,যুগ্ম সম্পাদক আবুল কালাম,সদস্য সাঈদ বিন এখলাছ,নবনির্বাচিত সহ সভাপতি হা. আবু সাঈদ,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান,যুগ্ন সম্পাদক শাহরিয়ার রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রাহাত ,অর্থ সম্পাদক ,অর্থ সম্পাদক সাদিক আহমদ,প্রচার সম্পাদক ময়নুল ইসলাম,সাহিত্য সম্পাদক জামাল আহমদ,দপ্তর সম্পাদক সাহাবুদ্দিন সাবু,নির্বাহী সদস্য শাহ জাহেদ আহমদ প্রমুখ।

 



সম্পর্কিত খবর