জাতীয়

মসুল্লিদের শরীর ও ব্যাগ তল্লাশি,বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে

রাজধানীর পল্টনের বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এ সময় জুম্মার নামাজ পড়তে আসা মুসল্লিদের অনেকের শরীর ও ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে।

নামাজ শেষে যে কোন ধরণের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন সতর্ক অবস্থানে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। 

শুক্রবার (২১ মার্চ) সকাল থেকেই বায়তুল মোকাররম  মসজিদসহ পল্টন মোড় আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বায়তুল মোকাররম মসজিদসহ পল্টন মোড়ের আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন),সেনাবাহিনী ও র্যাব সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। কিছুক্ষণ পর পর সেনাবাহিনীর গাড়ি বায়তুল বায়তুল মোকাররমের আশপাশে টহল দিচ্ছে

এ ছাড়া পল্টন মোড় থেকে গুলিস্তানমুখী সড়কে একটি সাঁজোয়া যান (এপিসি), একটি জলকামান ও একটি প্রিজন ভ্যানও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়মুখী সড়কে পুলিশের আরেকটি প্রিজন ভ্যান রয়েছে।

এর আগের শুক্রবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহেরীর কর্মসূচিতে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী।সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির কোন কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না।



সম্পর্কিত খবর