দেশের খবর

মাদারীপুরে তফসিল বাতিলের দাবি ও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

মাদারীপুরে তফসিল বাতিল ও বিএনপির ডাকা অবরোধ সফল করার লক্ষ্যে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও মহিলাদল।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটুর নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক  এ্যাডভোকেট ওলিউর রহমান দর্জি, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু প্রমুখ।

এদিকে একই দাবিতে মাদারীপুর শহরের পুরানবাজার এলাকায় মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের নেতৃত্ব অনুষ্ঠিত অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ সভাপতি বুলি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা খান, সদস্য লিপি আক্তার, বীথি আক্তার, মাকসুদা বেগম, ঋনা আক্তার, পলিসহ অন্যান্য নেতৃবৃন্দরা। এসময় তারা তফসিল বাতিল দাবি করেছেন।



সম্পর্কিত খবর