দেশের খবর

মাদারীপুরে নির্বাচনের তফশিল ঘোষণায় আ. লীগের আন্দদ মিছিল

মাদারীপুরে নির্বাচনের তফশিল ঘোষণা করার আওয়ামী লীগের আন্দদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে আন্দদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে এক পথসভার মধ্যেদিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃò দে, মাদারীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হোসেন ইয়াদ, সদস্য পান্না, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজাদসহ জেলা ছাত্র লীগের নেতৃবৃন্দরা।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ তফশিল ঘোষণা করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা  অনুযায়ী নির্বাচনের ভোটগ্রহণ ৭ জানুয়ারি করা হয়েছে।



সম্পর্কিত খবর