দেশের খবর

মায়ের গয়না বেচে মুরালি খাওয়ার মানে হয় না

‘মায়ের গয়না বেচে মুরালি খাওয়ার মানে হয় না।’ প্রসঙ্গতই বলতে হয়- এখানে মা বলতে দেশমাতাকে বুঝানো হয়েছে। আর মায়ের গয়না বলতে দেশের অমূল্য সম্পদকে বুঝানো হয়েছে। অপরদিকে মুরালি হলো এক ধরণের মিষ্টি জাতীয় খাবার। যা সাধারণত ময়রা দোকানিরা তৈরি করে বেচে। সব মিলিয়ে বলতে হয়- দেশের অমূল্য সম্পদ নয়-ছয় করে খেয়াল খুশিমত মজাদার খাবার খেয়ে আনন্দ প্রকাশের কোন কারণ নেই। অর্থাৎ প্রকৃত দেশপ্রেমের মধ্য দিয়েই দেশের হিতকর কিছু করাই বুদ্ধিমানের কাজ। জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অব¯ি’ত এশিয়া মহাদেশ তথা দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানাটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ রাসায়নিক শিল্প সং¯’া (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন শিল্প প্রতিষ্ঠান এটি। প্রতিষ্ঠার শুরু থেকেই দৈনিক ১ হাজার ৭শ’ মে. টন ইউরিয়া সার উৎপাদন করে আসছিল। বৃহত্তর ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের ২০টি জেলার সারের চাহিদা পূরণ করে আসছে।  কয়েক বছর ধরে গ্যাসের চাপ স্বল্পতা ও মেশিনারিজ ত্রুটির জন্য উৎপাদনের মাত্রা কমে ১ হাজার থেকে ১ হাজার ২শ’ মে. টন পর্যন্ত নেমে এসেছে। এরমধ্যে প্রতিবছর দুই-একবার কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করায় এ কারখানায় সার উৎপাদন চরমভাবে ব্যাহত হয়েছে। গত সেপ্টেম্বর মাসের প্রথমদিকে ফের গ্যাসের চাপ হঠাৎ কমে যায়। ফলে কারখানার ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। সম্প্রতি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন নিরব”িছন্ন রাখার সিদ্ধান্ত নেয় বিসিআইসি। এজন্য সেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে যমুনা সার কারখানায় গ্যাসের চাপ কমানো হয়। কারখানায় নিরব”িছন্ন উৎপাদনের জন্য দৈনিক প্রায় ৪২-৪৩ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন। এ চাপ ৯ পিএসআই-এ নেমে এলে উৎপাদন সম্ভব হয় না। তাই জামালপুরের সরিষাবাড়ীতে অব¯ি’ত দেশের বৃহৎ যমুনা সার কারখানায় (জেএফসিএল) অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়েছে। তিতাস কর্তৃপক্ষ গ্যাসের চাপ সাময়িক কমিয়ে দেয়ায় ১৫ জানুয়ারি সোমবার থেকে আবার ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও এটি চালুর কোন উদ্যোগই গ্রহণ করা হয় নি। তাই ২৪ জুন জেএফসিএল সংশ্লিষ্ট সিবিএ নেতৃবৃন্দের নেতৃত্বে শ্রমিক-কর্মচারী ও এলাকাবাসী কারখানাটি চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে। তাদের দাবি দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকদের জীবনযাপনে দুর্যোগ নেমে এসেছে। পাশাপাশি মূল্যবান যন্ত্রপাতি অকেজো ও নষ্ট হয়ে যা”েছ। যা দীর্ঘমেয়াদী অপূরণীয় ক্ষতি। উল্লেখ্য, কারখানায় দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকদের কয়জনইবা কাজ করে তাদের সঠিক পরিসংখ্যান নির্ণয় করাও জরুরি। ওভারহোলিংয়ের নামে কোটি কোটি টাকা অপচয় যে হ”েছ না তারই বা হিসাব রাখে কে? এছাড়া কারখানাভিত্তিক বিভিন্ন ব্যবসার সাথে জড়িয়ে আছে প্রভাবশালীদের সিন্ডিকেট। এসব কিছু ঠিকঠাক হলে কারখানার শ্রমিক-কর্মচারী, কারখানা তথা দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো অসম্ভব নয়।



সম্পর্কিত খবর