দেশের খবর

মা‌টিরাঙ্গায় বি‌শেষ আইন শৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত

 
 
খাগড়াছ‌ড়ি‌তে কিশোরী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি ও পেক্ষাপট বিবেচনায় মাটিরাঙা উপজেলা প্রশাসন কর্তৃক বি‌শেষ আইন শৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
 
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙা উপজেলা অডিটোরিয়ামে সকল সম্প্রদায়ের প্রতিনিধি দের সম্মনয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 
 
মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা না‌র্গিস সুলতানার সভাপ‌তি‌ত্বে,সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছ‌ড়ি জেলা প‌রিষদ সদস‌্য জয়া ত্রিপুরা, সহকারী ক‌মিশনার (ভূ‌মি ) খাদিজা তা‌হিরা ,
সহকারী পু‌লিশ সুপার (মা‌টিরাঙ্গা সা‌র্কেল ) মো:ওয়‌জেদ আলী, বিএন‌পি'র প্রতি‌নি‌ধি ব‌দিউল আলম ব‌দি ও শাহজালাল কাজল,জামায়েত ইসলামী প্রতি‌নি‌ধি মাওলানা আব্দুল জলিল,মাটিরাঙা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা হারুন অর র‌শিদ,
মাটিরাঙা কেন্দ্রীয় কালী মন্দির প্রতিনিধি, হেডম‌্যান প্রতি‌নিধি ত্রিদিব নারায়ন ত্রিপুরা, মারমা প্রতিনি‌ধি মংসাই‌ থোয়াই মারমা, ত্রিপুরা প্রতি‌নি‌ধি নারায়ন ত্রিপুরা,চাকমা প্রতি‌নি‌ধি সু‌লিল চাকমা, খ্রীষ্টান প্রতি‌নি‌ধি বি‌রো মহন ত্রিপুরা, প্রমুখ বক্তব‌্য রা‌খেন।
 
সভায় বক্তরা বলেন,পাহাড়ে বসবাসকারী সকল সম্প্রদায় শান্তি, সহাবস্থান,ভ্রাতৃত্ববোধ,সৌহার্দ্যেপূর্ণ
পরিবেশে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যবদ্ধ ভাবে সহাবস্থান করতে হবে। এ অঞ্চলকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে মানবিক মূল্যবোধ ও নিজের মানবিকতাকে কাজে লাগানোর আহ্বান জানান।
 
বক্তরা আরো বলেন, সামা‌জিক যোগাযো‌গ মাধ‌্যম ফেসবুক বা অন‌্য কোন গুজ‌বে কান না দিয়ে সত্যকে অনুবাধন করতে হবে। দুষ্কৃতকারী অ‌স্থি‌তিশীল প‌রি‌বেশ সৃ‌ষ্টি করতে চাইলে দ্রুত প্রশাসন‌কে অব‌হিত করুন। সকল প্রকার গুজবরোধে ও এলাকার সা‌র্বিক প‌রি‌স্থি‌তি শান্ত রাখতে প্রত্যেকে স্বস্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়। 
 
এসময় উপ‌স্থিত ছিলেন,খাগড়াছ‌ড়ি জেলা বিএন‌পি'র সহ সভাপ‌তি আবু ইউসুপ চৌধুরী,না‌ছির আহাম্মদ চৌধুরী,মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ তৌ‌ফিকুল ইসলাম,মা‌টিরাঙ্গা প্রেসক্লাব সভাপ‌তি জ‌সিম উ‌দ্দিন জয়নাল,উপ‌জেলায় বসবাসরত সকল সম্প্রদা‌য়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী প্রমূখ
 


সম্পর্কিত খবর