দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপর স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পর সারা দেশের ন্যায় মির্জাগঞ্জে নির্বাচনী আনন্দধারা বইছে আওয়ামী লীগ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে।
বুধবার সন্ধায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় এসে শেষ হয়েছে। আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সভাপতি জহুরুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা জালাল জোমাদ্দার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব মৃধা, সুবিদখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব আলম রুবান, ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী খাইরুল আলম শাহীন, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ইমরান হাওলাদার, মেহেদী হাসান অন্তর প্রমুখ।
উল্লেখ্য, আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এর পরপরই প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বদশ জাতীয় সংসদ নির্বাচন।