আন্তর্জাতিক

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যের একটি কারাগারের ভেতর সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন।

 

 

শুক্রবার তুর্কি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে সিনালোয়া রাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জনই বন্দি এবং একজন অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী।

 

পরিবারের সদস্যের সঙ্গে দেখা কর‍তে কারাকেন্দ্রে এসেছিল সে। আহত ১৬ বন্দিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

 

 

নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ ও মরদেহ হস্তান্তরে সমন্বয় করছেন সমাজসেবা বিভাগের কর্মীরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 



সম্পর্কিত খবর