চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গামাটিতে বিদুৎপৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামের মোঃ লোকমান হোসেন (২১) পিতা মোঃ নুরু নামে এক যুবক বিদ্যুৎপৃষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছে।
 
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায় মোঃ লোকমান হোসেন পাকা বাড়ি নির্মাণে কাজে আসে একই গ্রামের আব্দুস সালাম এর বাড়িতে, পাকা বাড়ি নির্মাণ কাজে ব্যবহারের জন্য কাচালং নদী থেকে পানি সংগ্রহে মটর স্থাপন করা হয়েছিলো কিন্তু পানি সরবরাহ না হওয়ার কারণে নদীতে নেমে মটরে ত্রুটি আছে কিনা দেখতে যায় লোকমান হোসেন , মটরে হাত দিতেই শক লাগে শরীরে, সাথে সাথে স্থানীয় লোকজন তাকে রাবেতা হসপিটালে (লংগুদু) নিয়ে যায়, দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
 
এদিকে স্বজনদের পরিবারে কান্নাকাটির আর্তনাদ, নিশ্চিত জানা যায়নি মৃতের দাফন সম্পন্ন হবে কখন, ধারণা করা যাচ্ছে বাদ আছর পরেই মৃতের জানাজা পড়ানো হবে।


সম্পর্কিত খবর