রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক রাজকীয় আয়োজনে চার হাত এক হলো দক্ষিণ ভারতীয় সিনেমার হার্টথ্রব জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার। একদম ঘনিষ্ঠ পরিমণ্ডলে, পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সকাল ১০টা ১০ মিনিটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমার সেই চেনা রসায়ন যে বাস্তবেও এতো গভীর, তা আবারও প্রমাণিত হলো। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক আড়ালে রাখলেও, বিয়ের পিঁড়িতে বসার আগে তারা ভক্তদের কাছে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন।
বিয়ের রেশ কাটতে না কাটতেই স্বামী বিজয়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন রাশমিকা। ক্যাপশনে লিখেছেন: পরিচয় করিয়ে দিই—‘আমার স্বামী মিস্টার বিজয় দেবেরাকোন্ডা। যে মানুষটা আমাকে শিখিয়েছে ভালোবাসা আর শান্তি আসলে কী। বিজু, তোমাকে বর্ণনা করার ভাষা আমার জানা নেই।
তোমার স্ত্রী হতে পেরে আমি গর্বিত।’
পিছিয়ে ছিলেন না বিজয়ও। নিজের প্রিয় বন্ধুকে স্ত্রী হিসেবে পেয়ে তিনি লিখেছেন, ‘একদিন ওকে খুব মিস করছিলাম। মনে হচ্ছিল ও পাশে থাকলে দিনটা আরো ভালো হতো, খাবারটা আরো সুস্বাদু লাগত।