রাজধানীর মিরপুর, মৌচাক ও শান্তিনগর এলাকায় মোট চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিরপুরে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন। আজ শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় দুর্বৃত্তরা এসব ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানা পুলিশ জানায়, রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে বিকেল সাড়ে ৪টার দিকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতের এক দোকানি আহত হন। এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০–এর পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।