রাজনীতি

রাজনৈতিক চ্যালেঞ্জ ও সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার: মির্জা ফখরুল

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান সংকট সমাধানে একমাত্র পথ নির্বাচন। জাতির সামনে সবচেয়ে বড় উইজডম হবে নির্বাচন। নির্বাচন ছাড়া সংকট সমাধান হবে না।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়, বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

তিনি বলেন, দেশের ক্রান্তিকালীন এই সময়ে ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণ নতুন গণতান্ত্রিক সংসদের প্রত্যাশায় রয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আপনারা সবাই জানেন যে আমরা সংস্কারের এজন্য রাষ্ট্র ব্যবস্থা যে ভেঙে পড়ছে, সেই কারণেই আমরা প্রায় দুই বছর আগে আমাদের নেতা তারেক রহমান সাহেব সংস্কারের জন্য একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচির মধ্যে আমাদের সংস্কারের যে কথাগুলো বলা আছে, সেই কাজ গুলো আমরা মনে করি যথেষ্ট দেশের পরিবর্তনের জন্য।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে। আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখছি এবং তাদের যে প্রস্তাব সে প্রস্তাবগুলোকে আমরা পর্যবেক্ষণ করছি। এবং আমাদের মতামতগুলো সেইভাবে প্রদান করছি।

বায়ান্ন/আরএইচ/একে



সম্পর্কিত খবর