চট্টগ্রাম প্রতিদিন

রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

রামগড়ে ৪৩ বিজিবি'র উদ্যোগে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় ৮ শতাধিক শীতার্ত দুস্থ গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র সামগ্রী কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে বিজিবির সদর দপ্তরে রামগড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ৪৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আনোয়ারুল মায্হার। এসময় তিনি মহামারি করোনা ভাইরাস নির্মূলে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

শীতবস্ত্র বিতরণকালে বিজিবির পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 



সম্পর্কিত খবর