চট্টগ্রাম প্রতিদিন

লংগদুতে উন্নয়ন কাজের উদ্বোধন ও ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপন

রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদমে মাদ্রাসা ও হেফজখানার ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন, মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার সকাল ১০ টায় লংগদুতে মাদ্রাসা প্রাঙ্গনে  আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
 
 মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল হালিম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার,  উপজেলা নির্বাহী কর্মকর্তা   মোঃ মাইনুল আবেদীন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম প্রমূখ।
 
 আলোচনাসভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এতিমখানার জন্য ৫০ টি শীতকম্বল প্রদান করা হয়।
 
 
 


সম্পর্কিত খবর