দেশের খবর

শ্রীপুরে উল্টা রথ, ঘরে ফিরছেন জগন্নাথ

গাজীপুরে শ্রীপুরে ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রার সমাপ্তি হলো উল্টা রথের মধ্য দিয়ে। আর এর মধ্য দিয়ে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম ঘরে ফিরল। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হওয়া রথযাত্রা সোমবার (১৫ জুলাই) বিকেল তিনটায় শ্রীপুর পূর্জা মন্দির থেকে উল্টোরথের মাধ্যমে শেষ হয়। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উল্টো রথযাত্রা শুরু হয়।

 

দিনব্যাপি ভাগবত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভজনকীর্তন, মহা-প্রসাদ বিতরণ করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

গত ৭ জুলাই আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) বাংলাদেশ-এর উদ্যোগে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু রথযাত্রার মূল অনুষ্ঠান। এর মধ্য রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গলকামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভগবত গীতা পাঠ, ধর্মীয় নাটক মঞ্চায়ন। ওইদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উদ্বোধনের পর রথ যাত্রা করে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়। টানা ৯ দিন চলার পর উল্টো রথযাত্রা হয়। প্রথা রয়েছে, মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার রথে চড়ে বাড়ির পথে রওনা দেন জগন্নাথদেব। এই যাত্রাকে বলা হয় উল্টোরথ। সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের রথ টানা হয়। রথের শীর্ষে থাকেন মাধবদের বিগ্রহ। তাকে বহন করা রথটি ভক্তরা টেনে নিয়ে যায়।বিকেল ৩টায় শ্রীপুর পুজা মন্দিরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন এড.আলহাজ শেখ নজরুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক , শ্রীপুর পৌর আওয়ামী লীগ  প্রধান আলোচক ডাঃ শ্রী প্রনয় ভূষন দাস সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা  উদযাপন কমিটি পরিষদ গাজীপুর জেলা।নিজ ধর্ম পালন করবে এটিই সম্প্রীতির এই বাংলাদেশের ঐতিহ্য। প্রধান অতিথি হিসেবে ছিলেন শ্রীপুর পৌর আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক বিশেষ অতিথি ছিলেন শ্রী বিনয় বাসফোর শ্রীকৃষ্ণ বাসফোর ,সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীপুর পৌর শাখা , সভাপতিত্ব করেন শ্রী সুজিত বনিক ,সভাপতি শ্রীপুর পৌর সার্বজনীন দুর্গা মন্দির সঞ্চালনায় ছিলেন শ্রী নিখিলাতন্ন বাসুদেব দাস ব্রক্ষচারী সাধারণ সম্পাদক ,শ্রী শ্রী গৌর গৌবিন্দ ভক্তিবৃক্ষ সংঘ আয়োজনে ছিলেন আন্তর্জাতিক কৃষ্ভাবনামৃত সংঘ ইসকন শ্রীপুর শ্রী শ্রী গৌর  গোবিন্দ ভক্তিবৃক্ষ সংঘ,গারোপাড়া শ্রীপুর গাজীপুর আরো উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির নেতারা।’



সম্পর্কিত খবর