দেশের খবর

সরিষাবাড়ীতে প্রকৌশলী হেলালের নির্দেশে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ

শনিবার মধ্যরাতে জামালপুরের সরিষাবাড়ী স্টেশনে চলন্ত যমুনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের আগুনে ৪টি বগি পুড়ে যাওয়ার বিষয়টি সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এতে ৪ যাত্রী আহত হয়। এ ঘটনায় রোববার  দুপুরে জামালপুর-৪, সরিষাবাড়ী আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের নির্দেশে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন স্তরের অসংখ্য নেতা-কর্মী-সমর্থক অংশ নেয়। সমাবেশে বক্তারা এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানান। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান।



সম্পর্কিত খবর