ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের পিতা মরহুম আইয়ুব হোসেন বিশ্বাসের ১৩তম মৃত্যু বার্ষিকী আজ (১৫ জুন) শনিবার। প্রতি বছরের ন্যায় দিবসটি পালনে পারিবারিক ভাবে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়েছে। এ উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে মরহুমের মাজার জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, দর্শনা সুগার মিলের সাবেক সিডিএ মরহুম আইয়ুব হোসেন বিশ্বাস বার্ধক্য জনিত কারণে বিগত ২০১১ সালের ১৫ জুন ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে ইন্তেকাল করেন।