বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতকানিয়া উপজেলার ১নং চরতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ঘরে ঘরে সাধারণ মানুষের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের নেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাতকানিয়া উপজেলা বিএনপির সদ্য সাবেক সফল আহ্বায়ক, বারবার কারানির্যাতিত মজলুম জননেতা জামাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক আহমুদুল হক সিকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের বিএসসি, পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আকবর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আরমান চেয়ারম্যান, ১নং চরতী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবু ছৈয়দ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন শামীম সিকদার, ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এহসানুল করিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাজাহান, নাছির উদ্দীন, আবু তাহের, তৌহিদুল ইসলাম, ছগির আহমদ, মোক্তার হোসেন, শহিদুল ইসলাম, আবদুর রহমান, ছৈয়দুল হক, জাহাঙ্গীর আলম, ফরিদুল আলম, মোহাম্মদ শফিক, ইকবাল হোসেন রুবেল, আনিসুর রহমান আনাস, আজিমুর রহমান আজিম এবং মোহাম্মদ আবিদসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।