খবর প্রতিদিন

সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল অনুকরণীয় দৃষ্টান্ত হবে : খিজির আহমদ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমদ চৌধুরী বলেছেন, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল এই জনপদের মানুষদের চিকিৎসা সেবায় অনন্য ভুমিকা পালন করছে। এই হাসপাতাল আগামীতে বাংলাদেশের একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি। 

বিচারপতি  খিজির আহমদ চৌধুরী ২৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সিলেট ডায়াবেটিক সমিতির সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন।

তিনি বলেন, সিলেটে এমন একটি প্রতিষ্ঠান আছে আগে জানা ছিলনা। আমি হাসপাতাল পরিদর্শন করে এবং কার্যক্রম এর কথা শুনে অভিভূত। এই হাসপাতাল পরিচালনার সাথে যারা আছেন তাঁরা সবাই যোগ্য এবং দায়িত্বশীল। আমি মনে করি তাঁদের হাত ধরে এই হাসপাতাল আরও এগিয়ে যাবে, এই জনপদের মানুষদের চিকিৎসা সেবায় আস্থার প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বিচারপতি খিজির আহমদ চৌধুরী বলেন, আমার পক্ষ থেকে হাসপাতালের উন্নয়নে যতটুকু ভূমিকা পালন করার আছে আমি তা করবো।

তিনি বলেন, আমাকে সংবর্ধনা দিয়ে আপনারা যে সম্মান জানিয়েছেন তাতে আমি অভিভূত এবং কৃতজ্ঞ।

২৮ জুলাই ২০২৩, শুক্রবার বিকাল ৫ ঘটিকায় পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক সমিতির বীর মুক্তিযোদ্ধা ইখতেখার হোসেন শামীম সভাকক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি   ডা. এম এ আহবাব এর সভাপতিত্বে এবং সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ডা. আজিজুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমেদ, সমিতির কার্যকরী সদস্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ প্রমূখ।

মতবিনিময় সভার পূর্বে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে বিচারপতি জনাব খিজির আহমদ চৌধুরীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরবর্তীতে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

 

 

 

মতবিনিময় সভা শেষে বিচারপতি জনাব খিজির আহমদ চৌধুরীকে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।



সম্পর্কিত খবর