খবর প্রতিদিন

সুনামগঞ্জ জেলা আ.লীগের সম্মেলন ১১ ডিসেম্বর



৬ বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ ডিসেম্বর ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর এই তারিখ ঘোষণা করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ওই সময়ের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সম্মেলনে সভাপতি হিসেবে মতিউর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিস্টার এনামুল হক ইমনের নাম ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সুত্র জানায়, এবারের সম্মেলনে পুরাতন নেতৃত্ব থাকার সম্ভাবনা রয়েছে। মূল পদ ব্যাতীত কিছু পদে রদবদল হতে পারে।

 





সম্পর্কিত খবর