বাদী এসআই (নিরস্ত্র) জীবন বিশ্বাস সঙ্গীয় অফিসার ফোর্স সহ হোমনা থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ০১টি নীল রংয়ের টাটা কোম্পানীর পিকআপ গাড়ী দিয়ে অবৈধ মাদকদ্রব্য বহন করে হোমনা থানাধীন ১নং মাথাভাঙ্গা ইউপির অন্তর্গত ছিনাইয়া টু মেঘনা রোড হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে ।
উক্ত সংবাদের ভিত্তিতে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিয়া ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সঙ্গীয় অফিসার ফোর্স হোমনা থানাধীন ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের অন্তর্গত ছয়ফুল্লাকান্দি মাথাভাঙ্গা ভৈরব মাথাভাঙ্গা হাই স্কুলের পাশে পাকা রাস্তার উপর ৩০/০৭/২০২৫ খ্রিঃ তারিখ ১৩:৪৫ ঘটিকার সময় চেকপোষ্ট করাকালে ছিনাইয়া হইতে মেঘনা অভিমুখী রাস্তায় আগত বর্ণিত পিকআপ গাড়ীটিকে থামানোর জন্য সংকেত দিলে গাড়ীটি থামাইয়া গাড়ী হইতে দুইজন লোক দ্রুত নেমে দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ নাজমুল হোসেন (৩০), পিতা-মোঃ নজরুল মিয়া, মাতা-ঝর্ণা আক্তার, সাং-সংরাইশ, (নজরুল ইসলামের বাড়ী), কুমিল্লা সিটি কর্পোরেশন, ২। মোঃ সাগর (২৬), পিতা-মমতাজ মিয়া, মাতা-আয়েশা বেগম, সাং-নবগ্রাম, কুমিল্লা সিটি কর্পোরেশন, উভয়থানা-কুমিল্লা আদর্শ সদর (কোতয়ালী), জেলা-কুমিল্লা দ্বয় সহ গাড়ীটি আটক করেন।
আটককালে ০২ (দুই) টি প্যাকেট প্রতিটি প্যাকেটে ২.৫ কেজি করে সর্বমোট (২.৫+২.৫) = ০৫ (পাঁচ) কেজি গাঁজা, ২। ০১টি নীল রংয়ের টাটা কোম্পানীর পিক আপ গাড়ী যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-২১-১৬৪৭, ৩০/০৭/২০২৫ খ্রিঃ তারিখ ১৪.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়।
আটকের পর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।