চট্টগ্রাম প্রতিদিন

হোমনায় ‘শিন হিকারি’ জাপানি ভাষা শিক্ষা একাডেমির উদ্বোধন

বর্তমান যুগে উন্নত ভবিষ্যৎ গঠনে জাপানি ভাষার গুরুত্ব বিবেচনায় কুমিল্লার হোমনায় ‘শিন হিকারি’ জাপানি ভাষা শিক্ষা একাডেমির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সাইদুর রহমানের পরিচালনায় সোমবার দুপুরে উপজেলা সদরের আল-রশিদ প্লাজার তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সহসভাপতি ও বিএমএসএফের সভাপতি সৈয়দ আনোয়ার, সহসভাপতি মকবুল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুর্শিদ আলম, হোমনা ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মো. ইকবাল হোসাইন এবং আল-রশিদ প্লাজার ব্যবস্থাপক মো. আমির হোসেন প্রমুখ। এছাড়া একাডেমির প্রশিক্ষক মো. ইয়াসিন ও কাউসার আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও কবি মো. দেলোয়ার।

একাডেমির পরিচালক সাংবাদিক সাইদুর রহমান জানান, এই একাডেমি চালুর ফলে হোমনা ও আশপাশের আগ্রহী শিক্ষার্থীরা সহজেই ভাষা শেখার সুযোগ পাবেন এবং জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের পথ সুগম হবে। এখানে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে আধুনিক ও উন্নত মানের পাঠদান করা হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, জাপানি ভাষা শিক্ষার পাশাপাশি আইইএলটিএস বা টোয়েফল ছাড়াই ফাইল প্রসেসিং এবং স্টুডেন্ট ভিসায় সার্বিক সহযোগিতা দেওয়া হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫ বা তার বেশি অর্জনকারী শিক্ষার্থীদের জন্য কোর্স ফিতে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। উদ্বোধন উপলক্ষে সব কোর্সে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।



সম্পর্কিত খবর