জাতীয়

অন্যান্য জেলার চাহিদা মেটাতে রংপুর থেকে খাদ্য শষ্য সংগ্রহ করা হবে: খাদ্য উপদেষ্টা

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে বিভিন্ন সময় ধান-চাল সংগ্রহ করে থাকে। এবছরও তার ব্যত্যয় ঘটেনি। এতে একদিকে যেমন কৃষকরা তাদের উঠতি ফসল বিক্রি করে লাভবান হয়। অপরদিকে এই মজুতকৃত খাদ্য শষ্য দেশের আপতকালীন সময়ে ওএমএস বা বিভিন্ন পদ্ধতিতে মার্কেটে ছাড়া হয়। 

রোববার দুপুরে নীলফামারীর সার্কিট হাউজ হল রুমে রংপুর বিভাগের জেলা প্রসাশক ও খাদ্য নিয়ন্ত্রকদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী জানুয়ারীর মধ্যে খাদ্য শষ্য সংগ্রহে রংপুর বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এছাড়াও কৃষি প্রধান এই বিভাগ থেকে অন্যান্য জেলার চাহিদা মেটাতেও খাদ্য শষ্য সংগ্রহ করা হবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর