দেশের খবর

অবরোধের সমর্থনে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ

৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে সোমবার ঝিনাইদহের বিভিন্ন সড়কে বিক্ষাভ মিছিল করেছে বিএনপি। সকালে ঝিনাইদহ-মাগুরা সড়কে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ এক বিবৃতিতে জানান, দুপুরে বিএনপির পক্ষ থেকে ঝিনাইদহ-যশোর, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ-মাগুরা সড়কে অবরোধের সমর্থনে শান্তিপুর্ন বিক্ষোভ দেখায়। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

 

 

 



সম্পর্কিত খবর