আইএফআইসি ব্যাংকের বগুড়া মাটিডালী উপশাখায় সিন্দুক (ভোল্ট) ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা লুটের ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। পুলিশ এঘটনায় অভিযুক্ত ৪জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে তাদের কাছ থেকে ১০ লক্ষ ৮৫ হাজার ৯৪০ টাকা উদ্ধার করেছে। এছাড়া চুরি হওয়া টাকা দ্বারা ক্রয়কৃত ১টি ১৬০ সিসি লাল রংয়ের টিভিএস এপাসি মোটর সাইকেলও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সিন্ধুক ভাঙ্গার কাজে ব্যবহৃত লোহার তৈরী টায়ার লিভার উদ্ধার করে।
গত ১৯ জুন বগুড়ার পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরাফত ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ’র নেতৃত্বে সদর থানার একটি চৌকষ দল ভিডিও ফুটেজের অংশ অত্যান্ত সুক্ষèভাবে বিশ্লেষন অভিযুক্তদের শারীরিক অবয়ব ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান শুরু করে। ৫দিন ব্যাপী বগুড়া জেলার সোনাতলা, শিবগঞ্জ, আদমদীঘি থানা এলাকা সহ ঢাকা মহানগরের দক্ষিণখান থানা এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে গত ২৩ জুন তারিখে অভিযুক্ত মোঃ পাভেল (২৫) কে গ্রেফতার করে জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত শ্রী বিপ্লব সরকার মিথুন ওরফে মিঠু (২৮), শ্রী বিমল রাজভর (৩০) এবং ঢাকার দক্ষিনখান এলাকা থেকে মোঃ জাহিদুল ইসলাম (২৯) কে গ্রেফতার করে।
গ্রেফতাকৃতরা এবং পলাতক অভিযুক্ত রাকিব (ছদ্ম নাম) ঘটনান্থলের অদুরে মাটিডালী ব্রীজের নিকট পৃথক পৃথক ভাবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একত্রিত হয়। পরে রাত ১২ টার পরে রাকিব (ছদ্ম নাম) মাটিডালী আইএফআইসি ব্যাংকের উপশাখার বিল্ডিং এর উপরে উঠে রেকি করে ক্লিলিয়ারেন্স দেয়। পরে অন্যরা ব্যাংকের ঢুকে উল্লেখিত পরিমান টাকা লুট করে নিয়ে যায়।
বিষয়টি নিয়ে বগুড়া সদর থানায় মামলা হলে পুলিশ মামলাটি তদন্ত করে রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে।
এ ব্যাপারে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী মঙ্গলবার বেলা ১২ টায় তার সম্মেলন কক্ষে ব্রিফিং এর মাধ্যমে এতথ্য প্রকাশ করেন। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।